এসএসসিতে ধানমন্ডি থানায় সেরা রায়েরবাজার উচ্চ বিদ্যালয়
সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে ধানমন্ডি থানায় সেরা ফলাফল অর্জন করেছে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টি থেকে ২৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৪৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ১০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৬ জন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ব্যবসায় শিক্ষা বিভাগের অকৃতকার্য আটজনই অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন। ফলে নিয়মিত পরীক্ষার্থীদের শতভাগ পাসের সাফল্যও এসেছে এ বিভাগে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা বলেন, শিক্ষক-শিক্ষিকাদের দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শতভাগ পাস এবং ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ
সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে ধানমন্ডি থানায় সেরা ফলাফল অর্জন করেছে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টি থেকে ২৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৪৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ১০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৬ জন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ব্যবসায় শিক্ষা বিভাগের অকৃতকার্য আটজনই অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন। ফলে নিয়মিত পরীক্ষার্থীদের শতভাগ পাসের সাফল্যও এসেছে এ বিভাগে।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা বলেন, শিক্ষক-শিক্ষিকাদের দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শতভাগ পাস এবং ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করবে। বিদ্যালয়ের এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে।
এএএইচ/এমএএইচ/
What's Your Reaction?