বাগেরহাটে একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়ায় নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চাঁন্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- আব্দার হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২২), মৃত রশিদ শেখের মেয়ে মনিরা বেগম (৫৫) ও তার স্ত্রী রাশিদা বেগম (৮৫)।  স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে। প্রাথমিক তদন্তে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হলেও, হত্যার প্রকৃত কারণ ও কীভাবে ঘটেছে তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটের কচুয়ায় নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চাঁন্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- আব্দার হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২২), মৃত রশিদ শেখের মেয়ে মনিরা বেগম (৫৫) ও তার স্ত্রী রাশিদা বেগম (৮৫)।  স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে। প্রাথমিক তদন্তে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হলেও, হত্যার প্রকৃত কারণ ও কীভাবে ঘটেছে তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানার কর্মকর্তা (তদন্ত) মাহামুদ হাসান কালবেলাকে বলেন, কয়েক দিন ধরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow