এসএসসির প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা বোর্ডের অস্বীকার
চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পক্ষ থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ড এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, এ সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিটিসির একটি বিশেষ দল ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আরও পড়ুনএসএসসির ভুয়া প্রশ্ন দিয়ে অর্থ হাতিয়ে নিতো তারা, গ্রেফতার ৪সহজ প্রশ্ন, পরীক্ষ
চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ডের পক্ষ থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ড এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে।
এতে বলা হয়েছে, এ সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিটিসির একটি বিশেষ দল ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুন
এসএসসির ভুয়া প্রশ্ন দিয়ে অর্থ হাতিয়ে নিতো তারা, গ্রেফতার ৪
সহজ প্রশ্ন, পরীক্ষা শেষে উৎফুল্ল এসএসসি পরীক্ষার্থীরা
‘গ্রেফতার ব্যক্তিরা অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ২১ এপ্রিল ১১টি শিক্ষা বোর্ডের অধীন সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৩ হাজারের বেশি পরীক্ষার্থী।
প্রথমদিনে এসএসসির বাংলা প্রথমপত্র ও বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা বোর্ডের অধীন দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং আরবি প্রথমপত্র পরীক্ষা নেওয়া হয়৷
এছাড়া কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল)-এর বাংলা-২ ও ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা হয়েছে।
এএএইচ/ইএ
What's Your Reaction?