এসি ছাড়াই ঠান্ডা থাকার উপায়! ভাইরাল চীনের নতুন কৌশল

  তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। কিন্তু সবার ঘরে তো এয়ার কন্ডিশনার (এসি) নেই। তাই শরীর টান্ডা রাখতে বিকল্প উপায় খুঁজছেন অনেকে। আর সেই খোঁজ থেকেই শুরু হয়েছে এক অভিনব ট্রেন্ড। রাতের ঘুমানোর সময় শরীরের সঙ্গে জড়িয়ে রাখা হচ্ছে বিশাল আকৃতির বাঙ্গি। অনেকে আবার তরমুজও ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পদ্ধতি এখন ব্যাপক ভাইরাল। এসির বদলে তরমুজ-বাঙ্গি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাঙ্গি জড়িয়ে ঘুমানো এয়ার কন্ডিশনারের চেয়েও বেশি ঠান্ডা’—এমন দাবি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আরও পড়ুন সাপের মাথা কাটার ৫ মিনিট পর ছোবল, মৃত্যুমুখে বৃদ্ধ! সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি পোস্ট ৪৪ লাখের বেশি বার দেখা হয়েছে। অনেকেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, ছোট শিশুর সমান আকারের বাঙ্গি বা তরমুজ বুকে জড়িয়ে ঘুমাচ্ছেন তারা। তরমুজ-বাঙ্গি জড়িয়ে শরীর ঠান্ডা করছে পোষা বিড়াল/ ছবি: গ্লোবাল টাইমস কীভাবে শুরু হলো এই ট্রেন্ড? উত্তর চীনের তিয়ানজিনের বাসিন্দা লংমা দাবি করেন, তিনিই প্রথম এ পদ্ধতিকে জনপ্রিয় করেন। তার সন্তান গরমের কারণে রাতে ঘুমাতে পারছিল না। ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কায় ত

এসি ছাড়াই ঠান্ডা থাকার উপায়! ভাইরাল চীনের নতুন কৌশল

 

তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। কিন্তু সবার ঘরে তো এয়ার কন্ডিশনার (এসি) নেই। তাই শরীর টান্ডা রাখতে বিকল্প উপায় খুঁজছেন অনেকে। আর সেই খোঁজ থেকেই শুরু হয়েছে এক অভিনব ট্রেন্ড।

রাতের ঘুমানোর সময় শরীরের সঙ্গে জড়িয়ে রাখা হচ্ছে বিশাল আকৃতির বাঙ্গি। অনেকে আবার তরমুজও ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পদ্ধতি এখন ব্যাপক ভাইরাল।

এসির বদলে তরমুজ-বাঙ্গি

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাঙ্গি জড়িয়ে ঘুমানো এয়ার কন্ডিশনারের চেয়েও বেশি ঠান্ডা’—এমন দাবি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি পোস্ট ৪৪ লাখের বেশি বার দেখা হয়েছে। অনেকেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, ছোট শিশুর সমান আকারের বাঙ্গি বা তরমুজ বুকে জড়িয়ে ঘুমাচ্ছেন তারা।

china
তরমুজ-বাঙ্গি জড়িয়ে শরীর ঠান্ডা করছে পোষা বিড়াল/ ছবি: গ্লোবাল টাইমস

কীভাবে শুরু হলো এই ট্রেন্ড?

উত্তর চীনের তিয়ানজিনের বাসিন্দা লংমা দাবি করেন, তিনিই প্রথম এ পদ্ধতিকে জনপ্রিয় করেন।

তার সন্তান গরমের কারণে রাতে ঘুমাতে পারছিল না। ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কায় তিনি শোবার ঘরে এসি চালাতেন না।

তাই বাজার থেকে ১৪ কেজি ওজনের একটি বাঙ্গি কিনে এনে সন্তানের পাশে রাখেন। তার দাবি, এতে ভালো ফল পাওয়া যায়।

কম খরচে মিলছে স্বস্তি

পূর্ব চীনের আনহুই প্রদেশের এক নারী জানান, ২১ কেজির একটি বাঙ্গি কেনার সময় নিজের কাছেই অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু ব্যবহার করে তিনি অবাক হন।

তার কথায়, এটি সত্যিই শরীর ঠান্ডা রাখতে সাহায্য করেছে।

অনেকে শিশুদের পাশাপাশি পোষা প্রাণীর জন্যও বাঙ্গি কিনছেন। ভিডিওতে দেখা গেছে, ঘুমের সময় তারা শক্ত করে বাঙ্গি জড়িয়ে ধরে আছে।

এ পদ্ধতির খরচও তুলনামূলক কম। একজন ব্যবহারকারী জানান, ১৪ কেজির একটি বাঙ্গি কিনতে তার খরচ হয়েছে মাত্র ৫৪ ইউয়ান।

একই বাঙ্গি টানা কয়েকদিন ব্যবহার করা যায় বলেও জানিয়েছেন অনেকে। তবে কেউ কেউ মজার ছলে সতর্ক করে বলেছেন, যেটি নিয়ে ঘুমানো হয়েছে, সেটি পরে না খাওয়াই ভালো।

কেন ঠান্ডা লাগে?

চীনে গরমের সময় বাঙ্গি জড়িয়ে ঘুমানোর পদ্ধতিকে বহু পুরোনো ঘরোয়া উপায় হিসেবে বিবেচনা করা হয়।

বাঙ্গির প্রায় ৯৫ শতাংশই পানি। এ কারণে এটি ত্বকের সংস্পর্শে এসে শরীরের তাপ শোষণ করতে পারে বলে ধারণা করা হয়।

চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতেও বাঙ্গির খোসা শরীরের অতিরিক্ত তাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ

চায়না রিকভারি রিসার্চ সেন্টারের ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ ইয়াং জুফু বলেন, যারা এসি ব্যবহার করতে পারেন না, বিশেষ করে বয়স্ক, ছোট শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য এ পদ্ধতি উপকারী হতে পারে।

তবে যাদের পাকস্থলী বা পরিপাকতন্ত্র দুর্বল, তাদের দীর্ঘ সময় বাঙ্গি পেটের সঙ্গে চেপে না রাখার পরামর্শ দেন তিনি।

প্রয়োজনে বাঙ্গির চারপাশে তোয়ালে পেঁচিয়ে কিছুটা দূরে রেখে ব্যবহার করার পরামর্শও দিয়েছেন এই বিশেষজ্ঞ।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow