এসির সঙ্গে কোন গতিতে ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কমবে জানেন?
গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে এখন দেশের বিভিন্ন এলাকায় সূর্যের তেজ যেন আগুনের মতো ঝরছে। বাইরে বের হলেই মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে। তবে দৈনন্দিন কাজের কারণে ঘরে বসে থাকাও অনেকের জন্য সম্ভব নয়। ফলে গরম থেকে স্বস্তি পেতে অনেকেই কিনছেন এসি। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা রাখার জন্য এসির ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে এসি চালালে গরম থেকে সাময়িক আরাম মিললেও এর প্রভাব পড়ে বিদ্যুৎ বিলের ওপর। অনেক সময় এই বিল ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বেড়ে যেতে দেখা যায়। এই বাড়তি খরচ কমাতে অনেকেই আবার এসির সঙ্গে ফ্যান চালানোর অভ্যাস গড়ে তুলেছেন। তবে প্রশ্ন হলো এভাবে কি সত্যিই বিদ্যুৎ সাশ্রয় হয়? আরও পড়ুনবাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবেগরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরি অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে এসির সঙ্গে ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কমে যায়। কিন্তু বাস্তব বিষয়টি একটু ভিন্ন। এই দুইটি একসঙ্গে চালানোর প্রভাব সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। আসলে সিলিং ফ্যান নিজেও বিদ্যুৎ ব্যবহার করে, তবে এসির তুলনায় এর খরচ অনেক কম। তাই এসি চালু রেখে ফ্যান ব্যবহার করলে ঠান্ডা বা
গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে এখন দেশের বিভিন্ন এলাকায় সূর্যের তেজ যেন আগুনের মতো ঝরছে। বাইরে বের হলেই মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে। তবে দৈনন্দিন কাজের কারণে ঘরে বসে থাকাও অনেকের জন্য সম্ভব নয়। ফলে গরম থেকে স্বস্তি পেতে অনেকেই কিনছেন এসি।
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা রাখার জন্য এসির ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে এসি চালালে গরম থেকে সাময়িক আরাম মিললেও এর প্রভাব পড়ে বিদ্যুৎ বিলের ওপর। অনেক সময় এই বিল ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বেড়ে যেতে দেখা যায়।
এই বাড়তি খরচ কমাতে অনেকেই আবার এসির সঙ্গে ফ্যান চালানোর অভ্যাস গড়ে তুলেছেন। তবে প্রশ্ন হলো এভাবে কি সত্যিই বিদ্যুৎ সাশ্রয় হয়?
অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে এসির সঙ্গে ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কমে যায়। কিন্তু বাস্তব বিষয়টি একটু ভিন্ন। এই দুইটি একসঙ্গে চালানোর প্রভাব সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি।
আসলে সিলিং ফ্যান নিজেও বিদ্যুৎ ব্যবহার করে, তবে এসির তুলনায় এর খরচ অনেক কম। তাই এসি চালু রেখে ফ্যান ব্যবহার করলে ঠান্ডা বাতাস দ্রুত ও সমানভাবে ছড়িয়ে পড়ে, ফলে এসিকে অতিরিক্ত কাজ করতে হয় না। এতে মোট বিদ্যুৎ ব্যবহার কিছুটা কমতে পারে।
তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এসির তাপমাত্রা। অনেকেই ২০ বা ২২ ডিগ্রি সেলসিয়াসে এসি চালিয়ে রাখেন, যা বিদ্যুৎ খরচ বাড়িয়ে দেয়। বরং তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে সেট করে সঙ্গে ফ্যান চালালে তুলনামূলকভাবে কম বিদ্যুৎ ব্যবহার হয় এবং ঘরও আরামদায়ক থাকে। অর্থাৎ, সঠিকভাবে এসি ব্যবহার ও ফ্যানের সহায়তা নিলে গরমেও স্বস্তি পাওয়া যায় এবং বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কেএসকে
What's Your Reaction?