ঐতিহ্য ধরে রাখতে বুড়িচংয়ের ফকির বাজারে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় কমিটি গঠন 

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সৎ, যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য নেতৃত্বে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর জোর দেওয়া হয়। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে ফকির বাজারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মো. বাবুল হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী মো. আতিকুর রহমান জনি। সভায় বক্তব্য রাখেন বিল্লাল হোসেন মুহুরী, হাজী মোস্তফা, ইউনুস খান চৌধুরী, বিল্লাল হোসেন, অ্যাডভোকেট মামুন, আবুল কাশেম মাস্টার, কবির হোসেন, বাদশা মিয়া, মোতাহের হোসেন চৌধুরী, তাসপিয়া সুইটস অ্যান্ড কনফেকশনারির স্বত্বাধিকারী মো. হান্নান, কাজী গোলাম কিবরিয়া, শহীদ মিয়া, হোটেল আনোয়ার, কাউছার চৌধুরী, মো. শাহ আলমসহ উপস্থিত ছিলেন বাজারের ২২২টি দোকানের ব্যবসায়ী এবং বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ফকির বাজার এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও গ

ঐতিহ্য ধরে রাখতে বুড়িচংয়ের ফকির বাজারে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় কমিটি গঠন 

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সৎ, যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য নেতৃত্বে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর জোর দেওয়া হয়। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে ফকির বাজারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মো. বাবুল হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী মো. আতিকুর রহমান জনি। সভায় বক্তব্য রাখেন বিল্লাল হোসেন মুহুরী, হাজী মোস্তফা, ইউনুস খান চৌধুরী, বিল্লাল হোসেন, অ্যাডভোকেট মামুন, আবুল কাশেম মাস্টার, কবির হোসেন, বাদশা মিয়া, মোতাহের হোসেন চৌধুরী, তাসপিয়া সুইটস অ্যান্ড কনফেকশনারির স্বত্বাধিকারী মো. হান্নান, কাজী গোলাম কিবরিয়া, শহীদ মিয়া, হোটেল আনোয়ার, কাউছার চৌধুরী, মো. শাহ আলমসহ উপস্থিত ছিলেন বাজারের ২২২টি দোকানের ব্যবসায়ী এবং বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ফকির বাজার এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। বাজারের ঐতিহ্য, সুনাম ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য, সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন সময়ের দাবি। নতুন কমিটিকে বাজারের উন্নয়ন, শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে একটি আংশিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোল্লা স্টোরের স্বত্বাধিকারী মো. বাবুল হোসেন মোল্লা। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পান বাহার জুয়েলারির স্বত্বাধিকারী মো. বাহার মিয়া ও ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পান স্বপ্ন ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আতিকুর রহমান জনি। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাদিয়া নিউ ফ্যাশন অ্যান্ড সুজের স্বত্বাধিকারী মো. সোহেল রানা। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতি আস্থা রাখায় ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা বলেন, বাজারে হয়রানিমুক্ত ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। নতুন নেতৃত্ব এমন হতে হবে, যারা সাধারণ ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকবে এবং বাজারের প্রতিটি সমস্যা আন্তরিকতার সঙ্গে সমাধানে কাজ করবে। পাশাপাশি ক্রেতাদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান তারা।

প্রবীণ ব্যবসায়ীরা বলেন, নতুন কমিটিতে অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমের সমন্বয় ঘটাতে হবে। এতে বাজার পরিচালনায় গতিশীলতা বাড়বে এবং দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।সভায় বক্তারা বাজারের অবকাঠামোগত উন্নয়ন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, নৈশপ্রহরী নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ আধুনিকায়নমূলক বিভিন্ন উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শেষে বক্তারা বাজারের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকল ব্যবসায়ীর অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ, শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow