‘ওকে যতদিন খেলতে দেখি, উপভোগ করা উচিত’ মেসিতে মুগ্ধ আলোনসো
লিওনেল মেসি বয়সকে হার মানিয়ে এখনও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে জাদু দেখিয়ে চলেছেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কিংবদন্তিকে এবার ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন চেলসির নতুন কোচ জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলাকালীন সময়ে বহুবার মেসির মুখোমুখি হয়েছেন আলোনসো। এল ক্লাসিকোতে আর্জেন্টাইন তারকাকে থামাতে কতটা কঠিন ছিল, তা তিনি খুব ভালোভাবেই জানেন। এখন কোচিংয়ে প্রতিষ্ঠিত আলোনসো, আর মেসি খেলতে যাচ্ছেন নিজের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। বর্তমানে চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত ৪৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। কঠিন একটি মৌসুমের পর ব্লুজদের আবারও ইউরোপের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনাই তার লক্ষ্য। তবে ব্যস্ততার মাঝেও মেসির পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস লুকাননি তিনি। স্প্যানিশ গণমাধ্যম কোপ-কে দেওয়া এক সাক্ষাতকারে মেসিকে নিয়ে আলোনসো বলেন, ‘সত্যি বলতে, সে আমাদের প্রত্যাশার চেয়েও ভালো খেলছে। তার মধ্যে দারুণ সতেজতা রয়েছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তো সবসময়ই ছিল, কিন্তু এখন সে ভীষণ কার্যকর। সে খুব বুদ্ধিমত্তার সঙ্গে খ
লিওনেল মেসি বয়সকে হার মানিয়ে এখনও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে জাদু দেখিয়ে চলেছেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কিংবদন্তিকে এবার ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন চেলসির নতুন কোচ জাবি আলোনসো।
রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলাকালীন সময়ে বহুবার মেসির মুখোমুখি হয়েছেন আলোনসো। এল ক্লাসিকোতে আর্জেন্টাইন তারকাকে থামাতে কতটা কঠিন ছিল, তা তিনি খুব ভালোভাবেই জানেন। এখন কোচিংয়ে প্রতিষ্ঠিত আলোনসো, আর মেসি খেলতে যাচ্ছেন নিজের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।
বর্তমানে চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত ৪৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। কঠিন একটি মৌসুমের পর ব্লুজদের আবারও ইউরোপের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনাই তার লক্ষ্য। তবে ব্যস্ততার মাঝেও মেসির পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস লুকাননি তিনি।
স্প্যানিশ গণমাধ্যম কোপ-কে দেওয়া এক সাক্ষাতকারে মেসিকে নিয়ে আলোনসো বলেন, ‘সত্যি বলতে, সে আমাদের প্রত্যাশার চেয়েও ভালো খেলছে। তার মধ্যে দারুণ সতেজতা রয়েছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তো সবসময়ই ছিল, কিন্তু এখন সে ভীষণ কার্যকর। সে খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলছে। যখন দেখে মাঝমাঠ দিয়ে জায়গা পাচ্ছে না, তখন উইংয়ে সরে গিয়ে গোল করার বদলে সতীর্থদের দিয়ে গোল করাচ্ছে। মিশরের বিপক্ষে করেছে, ইংল্যান্ডের বিপক্ষেও করেছে। তাই যতদিন তাকে এভাবে খেলতে দেখি, ততদিন আমাদের তাকে উপভোগ করা উচিত।’
বিশ্বকাপজুড়ে মেসির নেতৃত্ব, সৃজনশীলতা এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা আবারও প্রমাণ করেছে কেন তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আর সেই কারণেই, একসময়ের প্রতিদ্বন্দ্বী জাবি আলোনসোর মতো ফুটবল ব্যক্তিত্বও মনে করেন-মেসির এই অসাধারণ ফুটবল যতদিন সম্ভব উপভোগ করাই সবার জন্য সৌভাগ্যের।
আরআর/এমএমআর
What's Your Reaction?