ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমানের রাজধানী মাস্কাটে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার আল-জাজিরার প্রতিবেদনে ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়।  বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। সংঘাত শুরুর পর থেকেই ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। দেশটি উত্তেজনা প্রশমনে আলোচনার আয়োজনের পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে অবৈধ ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলোচনায় কূটনীতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। এ

ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমানের রাজধানী মাস্কাটে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার আল-জাজিরার প্রতিবেদনে ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়। 

বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।

সংঘাত শুরুর পর থেকেই ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। দেশটি উত্তেজনা প্রশমনে আলোচনার আয়োজনের পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে অবৈধ ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলোচনায় কূটনীতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।

এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও ফোনে কথা বলেন আরাঘচি। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow