ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

গত কয়েকদিন ধরেই গুঞ্জন ভাসছে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত হয়তো গুঞ্জনই সত্য হতে চলেছে। আগামী বুধবার (২৯ জুলাই) বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বিসিবির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানাচ্ছে, টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের দায়িত্বও দেওয়া হতে পারে। এছাড়া টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডেতেও একই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সম্ভাবনার পরিচয় দেওয়ায় ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হৃদয়কে বিবেচনা করছে বোর্ড। শুরুতে গুঞ্জন ছিল মিরাজের জায়গায় দায়িত্ব পাচ্ছেন শান্ত। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। বোর্ডের ধারণা, শান্ত টেস্ট ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিলে আর লিটন সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিলে দল উপকৃত হবে। ২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তার নেতৃত্বে বিদেশের মাটিতে ১৩টি ওয়

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

গত কয়েকদিন ধরেই গুঞ্জন ভাসছে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত হয়তো গুঞ্জনই সত্য হতে চলেছে। আগামী বুধবার (২৯ জুলাই) বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বিসিবির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানাচ্ছে, টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের দায়িত্বও দেওয়া হতে পারে।

এছাড়া টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডেতেও একই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সম্ভাবনার পরিচয় দেওয়ায় ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হৃদয়কে বিবেচনা করছে বোর্ড।

শুরুতে গুঞ্জন ছিল মিরাজের জায়গায় দায়িত্ব পাচ্ছেন শান্ত। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। বোর্ডের ধারণা, শান্ত টেস্ট ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিলে আর লিটন সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিলে দল উপকৃত হবে।

২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তার নেতৃত্বে বিদেশের মাটিতে ১৩টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি, যা নেতৃত্বে পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসকেডি/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow