ওয়ানডেতে ২ হাজারি ক্লাবে শান্ত, দেশে দ্বিতীয় দ্রুততম

  ব্যাটিংয়ে নামার আগে ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে নাজমুল হোসেন শান্তর প্রয়োজন ছিল ১৯ রান। প্রথম ওভারেই ব্যাটিংয়ে নামা শান্ত ব্যক্তিগত ২২তম বলে চার হাঁকিয়েই ১১তম বাংলাদেশি হিসেবে ২ হাজারের ক্লাবে প্রবেশ করেন। বাংলাদেশে এর আগে ১০ জন ব্যাটার ওয়ানডেতে কমপক্ষে ২ হাজার রান করেছেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত ৬৪ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সৌম্য সরকার। বর্তমানে ৮২ ম্যাচে তার সংগ্রহ ২৩৯১ রান। দ্বিতীয় দ্রুততম ৬৫ ইনিংসে এর আগে দুইজন এই ক্লাবে ঢুকেছেন লিটন কুমার দাস ও শাহরিয়ার নাফীস। তাদের সঙ্গে যৌথভাবে ৬৫ ইনিংসে ২ হাজার ক্লাবে ঢুকলেন নাজমুল হোসেন শান্ত। সবমিলিয়ে পুরো বিশ্বে দ্রুততম ৩৮ ইনিংসে ২ হাজার রেকর্ড ভারতের শুভমান গিলের। ৬৬ ম্যাচে ৬৫ ইনিংস ব্যাটিং করে ২০১৮ রান করেছেন। এ সময়ে ৪ সেঞ্চুরি ও ১২টি ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। বাংলাদেশিদের মধ্যে দুই হাজার ওয়ানডে রান করা ক্রিকেটার সৌম্য সরকার- ৬৪ ইনিংসলিটন দাস- ৬৫ ইনিংসনাজমুল হোসেন- ৬৫ ইনিংসশাহরিয়ার নাফীস- ৬৫ ইনিংসসাকিব আল হাসান- ৬৯ ইনিংসতামিম ইকবাল- ৭০ ইনিংসইমরুল কায়েস- ৭১ ইনিংসমাহমুদউল্লাহ রিয়াদ- ৯৩ ইনিংসহাবিবুল

ওয়ানডেতে ২ হাজারি ক্লাবে শান্ত, দেশে দ্বিতীয় দ্রুততম

 

ব্যাটিংয়ে নামার আগে ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে নাজমুল হোসেন শান্তর প্রয়োজন ছিল ১৯ রান। প্রথম ওভারেই ব্যাটিংয়ে নামা শান্ত ব্যক্তিগত ২২তম বলে চার হাঁকিয়েই ১১তম বাংলাদেশি হিসেবে ২ হাজারের ক্লাবে প্রবেশ করেন।

বাংলাদেশে এর আগে ১০ জন ব্যাটার ওয়ানডেতে কমপক্ষে ২ হাজার রান করেছেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত ৬৪ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সৌম্য সরকার। বর্তমানে ৮২ ম্যাচে তার সংগ্রহ ২৩৯১ রান।

দ্বিতীয় দ্রুততম ৬৫ ইনিংসে এর আগে দুইজন এই ক্লাবে ঢুকেছেন লিটন কুমার দাস ও শাহরিয়ার নাফীস। তাদের সঙ্গে যৌথভাবে ৬৫ ইনিংসে ২ হাজার ক্লাবে ঢুকলেন নাজমুল হোসেন শান্ত।

সবমিলিয়ে পুরো বিশ্বে দ্রুততম ৩৮ ইনিংসে ২ হাজার রেকর্ড ভারতের শুভমান গিলের। ৬৬ ম্যাচে ৬৫ ইনিংস ব্যাটিং করে ২০১৮ রান করেছেন। এ সময়ে ৪ সেঞ্চুরি ও ১২টি ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার।

বাংলাদেশিদের মধ্যে দুই হাজার ওয়ানডে রান করা ক্রিকেটার

সৌম্য সরকার- ৬৪ ইনিংস
লিটন দাস- ৬৫ ইনিংস
নাজমুল হোসেন- ৬৫ ইনিংস
শাহরিয়ার নাফীস- ৬৫ ইনিংস
সাকিব আল হাসান- ৬৯ ইনিংস
তামিম ইকবাল- ৭০ ইনিংস
ইমরুল কায়েস- ৭১ ইনিংস
মাহমুদউল্লাহ রিয়াদ- ৯৩ ইনিংস
হাবিবুল বাশার- ৯৫ ইনিংস
মুশফিকুর রহিম- ৯৭ ইনিংস
মোহাম্মদ আশরাফুল- ১০০ ইনিংস

এসকেডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow