ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এ কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর এএফপির। গভর্নর বব ফার্গুসন বলেছেন, টানা চতুর্থ বছরের রেকর্ড খরা এবং তীব্র বাতাসের কারণে দাবানলের ঝুঁকি ভয়াবহ আকার নিয়েছে। এ কারণে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ খোলা জায়গায় এবং কৃষিকাজে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে ওয়াশিংটনে ইতোমধ্যে ২ লাখ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, আগস্ট মাসের শুরুতেই এটি রেকর্ডের অন্যতম ব্যস্ত দাবানল মৌসুমে পরিণত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ওল্ড ট্রেইলস’ নামের দাবানলটি শনিবার স্পোকেন নদী পেরিয়ে শহরের ভেতরে ঢুকে পড়ে। এরপর শহরের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ‘গো নাউ’ অর্থাৎ দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার রাত পর্যন্ত আগুন ৩ হাজার ৫০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দাবানলে ক্ষত

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এ কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর এএফপির। গভর্নর বব ফার্গুসন বলেছেন, টানা চতুর্থ বছরের রেকর্ড খরা এবং তীব্র বাতাসের কারণে দাবানলের ঝুঁকি ভয়াবহ আকার নিয়েছে। এ কারণে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ খোলা জায়গায় এবং কৃষিকাজে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে ওয়াশিংটনে ইতোমধ্যে ২ লাখ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, আগস্ট মাসের শুরুতেই এটি রেকর্ডের অন্যতম ব্যস্ত দাবানল মৌসুমে পরিণত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ওল্ড ট্রেইলস’ নামের দাবানলটি শনিবার স্পোকেন নদী পেরিয়ে শহরের ভেতরে ঢুকে পড়ে। এরপর শহরের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ‘গো নাউ’ অর্থাৎ দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার রাত পর্যন্ত আগুন ৩ হাজার ৫০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য স্পোকেন কনভেনশন সেন্টারে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি ওয়াশিংটন ন্যাশনাল গার্ড উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সেনা মোতায়েন শুরু করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা পূর্ব ওয়াশিংটনের জন্য ‘রেড ফ্ল্যাগ অ্যালার্ট’ জারি করে। সংস্থাটি সতর্ক করে বলেছে, তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow