কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ফল প্রকাশ

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ। বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। প্রকাশিত ফলাফলে দেখা গেছে , এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (৩য় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন। এর আগে, গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন। এর মধ্যে দরসিয়াত ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী ২ লাখ ৯ হাজার ২৪২ জন। এ ছাড়া তাহফিজুল কোরআন ছাত্র ৩৭ হাজার ৬৮৫ জন, ছাত্রী ২ হাজার ৪৭৪ জন ও ইলমুত তাজবিদ ওয়াল কিরাআতে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১ হাজার ৩৩৮টি ছাত্রী কেন্দ্রসহ মোট অসংখ

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ফল প্রকাশ
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ। বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। প্রকাশিত ফলাফলে দেখা গেছে , এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (৩য় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন। এর আগে, গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন। এর মধ্যে দরসিয়াত ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী ২ লাখ ৯ হাজার ২৪২ জন। এ ছাড়া তাহফিজুল কোরআন ছাত্র ৩৭ হাজার ৬৮৫ জন, ছাত্রী ২ হাজার ৪৭৪ জন ও ইলমুত তাজবিদ ওয়াল কিরাআতে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১ হাজার ৩৩৮টি ছাত্রী কেন্দ্রসহ মোট অসংখ্য কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com-এ ফলাফলের বিস্তারিত পাওয়া যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow