ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউপির ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর পাঁচটার দিকে। বিস্ফোরণে বাড়ির ইটের দেওয়াল ধ্বসে গেছে। টিনের চাল উড়ে গেছে।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনাস্থল থেকে  বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছি। তিনি আরও বলেন, স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম ঠিকানা এখনও জানাতে পারেনি। ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউপির ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর পাঁচটার দিকে। বিস্ফোরণে বাড়ির ইটের দেওয়াল ধ্বসে গেছে। টিনের চাল উড়ে গেছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনাস্থল থেকে  বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছি।

তিনি আরও বলেন, স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম ঠিকানা এখনও জানাতে পারেনি। ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow