কক্সবাজারে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু
কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হলো- কক্সবাজারের রামু উপজেলার মিজানুর রহমানের ৮ মাস বয়সী ছেলে আতিকুর রহমান ও একই এলাকার জাবেদের ৬ মাস বয়সী মেয়ে ওয়াজিফা। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শান্তনু ঘোষ জানান, শনিবার হতে রোবাবর রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ রয়েছে সন্দেহে ৭৯ শিশু হাসপাতালে ভর্তি হয়। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় ও ৩ মে সকাল ৮টায় তার মৃত্যু হয়। অন্যদিকে আতিকুর রহমানকে ৩ মে ভর্তি করা হলে সেদিন রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত জেলায় এক হাজার ৪৫২ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত আক্রান্ত হয় এক হাজার ৩৯৯ জন শিশু। এ সময়ে মারা গেছে ১৩ জন শিশু। সায়ীদ আলমগীর/এমএন/জেআইএম
কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুরা হলো- কক্সবাজারের রামু উপজেলার মিজানুর রহমানের ৮ মাস বয়সী ছেলে আতিকুর রহমান ও একই এলাকার জাবেদের ৬ মাস বয়সী মেয়ে ওয়াজিফা।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শান্তনু ঘোষ জানান, শনিবার হতে রোবাবর রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ রয়েছে সন্দেহে ৭৯ শিশু হাসপাতালে ভর্তি হয়। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় ও ৩ মে সকাল ৮টায় তার মৃত্যু হয়। অন্যদিকে আতিকুর রহমানকে ৩ মে ভর্তি করা হলে সেদিন রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত জেলায় এক হাজার ৪৫২ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত আক্রান্ত হয় এক হাজার ৩৯৯ জন শিশু। এ সময়ে মারা গেছে ১৩ জন শিশু।
সায়ীদ আলমগীর/এমএন/জেআইএম
What's Your Reaction?