কতটা সরলো ঢাকার কোরবানির বর্জ্য, দেখতে বেরিয়েছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখতে বের হন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, তা পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রী এই পরিদর্শনে বের হন। তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন।   আরও পড়ুনমেট্রো স্টেশনের পাশে ঈদের পরের দিনও দুর্গন্ধ, পড়ে ছিল বর্জ্য দ্বিতীয় দিনে ১১৭৭৬ টন বর্জ্য অপসারণ করতে চায় ডিএসসিসি  প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর চত্বর, হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল এলাকা পরিদর্শন করেন। পরে তালতলা মার্কেট হয়ে বাসাবো, কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড় ও ধোলাইখাল এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।   পরিদর্শনকালে তিনি শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক, নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নয়াবাজার ও বংশাল রোড হয়ে গুলিস্তান

কতটা সরলো ঢাকার কোরবানির বর্জ্য, দেখতে বেরিয়েছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখতে বের হন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, তা পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রী এই পরিদর্শনে বের হন। তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন।  

আরও পড়ুন
মেট্রো স্টেশনের পাশে ঈদের পরের দিনও দুর্গন্ধ, পড়ে ছিল বর্জ্য 
দ্বিতীয় দিনে ১১৭৭৬ টন বর্জ্য অপসারণ করতে চায় ডিএসসিসি 

প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর চত্বর, হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল এলাকা পরিদর্শন করেন। পরে তালতলা মার্কেট হয়ে বাসাবো, কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড় ও ধোলাইখাল এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।  

পরিদর্শনকালে তিনি শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক, নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নয়াবাজার ও বংশাল রোড হয়ে গুলিস্তান ও শাহবাগ এলাকায় যান। এরপর এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিউ মার্কেট, সায়েন্সল্যাব মোড়, কলাবাগান ও মিরপুর রোড হয়ে সীমান্ত স্কয়ার এবং জিগাতলা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখেন।

সবশেষে ধানমন্ডির সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার কোরবানির বর্জ্য অপসারণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow