কনটেইনারে তেল দেওয়ার প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর

নাটোরের লালপুরে কনটেইনারে তেল দেওয়ার প্রতিবাদ করায় ওমর ফারুক খান নামের স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার কদিমচিলান এলাকার সাদিয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি। বর্তমানে তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনটি ৫০ লিটারের কনটেইনার তেল লোড করার সময় প্রতিবাদ জানায় এই সাংবাদিক। এতে ক্ষুব্ধ হয়ে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারীর নেতৃত্বে ৫/৬ জন তেল সিন্ডিকেটের সদস্যরা সাংবাদিক ওমর ফারুক এর ওপরে আক্রমণ করে, এ সময় উপস্থিত পুলিশের সামনে তারা কিল-ঘুসি মারতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক জানান, তেল চুরির প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে। আমি প্রাথমিকভাবে লালপুর উপজেলা নির্বাহী অফিসার এবং লালপুর থানার ওসিকে বিষয়টি অবগত করেছি, চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল বারি অভিযোগ অস্বীকার করে বলেন, তার সামনেই কতিপয় ব্যক্তি সাংবাদি

কনটেইনারে তেল দেওয়ার প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর

নাটোরের লালপুরে কনটেইনারে তেল দেওয়ার প্রতিবাদ করায় ওমর ফারুক খান নামের স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার কদিমচিলান এলাকার সাদিয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি। বর্তমানে তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনটি ৫০ লিটারের কনটেইনার তেল লোড করার সময় প্রতিবাদ জানায় এই সাংবাদিক। এতে ক্ষুব্ধ হয়ে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারীর নেতৃত্বে ৫/৬ জন তেল সিন্ডিকেটের সদস্যরা সাংবাদিক ওমর ফারুক এর ওপরে আক্রমণ করে, এ সময় উপস্থিত পুলিশের সামনে তারা কিল-ঘুসি মারতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক জানান, তেল চুরির প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে। আমি প্রাথমিকভাবে লালপুর উপজেলা নির্বাহী অফিসার এবং লালপুর থানার ওসিকে বিষয়টি অবগত করেছি, চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল বারি অভিযোগ অস্বীকার করে বলেন, তার সামনেই কতিপয় ব্যক্তি সাংবাদিক ওমর ফারুককে মারধর করেছে। তিনি নিজে মারপিট ঠেকানোর চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, ওমর ফারুক আমাদের গ্রামের ছেলে। তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বিষয়টি নিয়ে উভয়পক্ষ বসে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেজাউল করিম রেজা/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow