কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘গেট দ্য চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা শুরু
কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করতে ‘গেট দ্য চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। গত ২৫ জুলাই (শনিবার) সন্ধ্যায় রাজধানীর গুলশানের টুকটুক এক্সপ্রেস রেস্তোরাঁয় এই কনটেন্ট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের প্রাণ-আরএফএল গ্রুপের যে কোনো একটি পণ্য সৃজনশীল ও স্বাভাবিকভাবে উপস্থাপন করে ১০ থেকে ৬০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল বা পেজে #GetTheChallenge এবং #PRANRFLGroup হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশ করার পর পোস্টের লিঙ্ক অফিসিয়াল ফেসবুক ইনবক্স অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, ঢাকা-ব্যাংকক-ঢাকা ভ্রমণের টিকিট, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনারসহ নানা আকর্ষণীয় পুরস্কার। এছাড়া নির্বাচিত প্রতিটি কনটেন্টের জন্য এক হাজার টাকা ইনস্ট্যান্ট রিওয়ার্ড দেওয়া হবে। আরও পড়ুন মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতেছে প্রাণ-আরএ
কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করতে ‘গেট দ্য চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।
গত ২৫ জুলাই (শনিবার) সন্ধ্যায় রাজধানীর গুলশানের টুকটুক এক্সপ্রেস রেস্তোরাঁয় এই কনটেন্ট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের প্রাণ-আরএফএল গ্রুপের যে কোনো একটি পণ্য সৃজনশীল ও স্বাভাবিকভাবে উপস্থাপন করে ১০ থেকে ৬০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল বা পেজে #GetTheChallenge এবং #PRANRFLGroup হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশ করার পর পোস্টের লিঙ্ক অফিসিয়াল ফেসবুক ইনবক্স অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, ঢাকা-ব্যাংকক-ঢাকা ভ্রমণের টিকিট, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনারসহ নানা আকর্ষণীয় পুরস্কার। এছাড়া নির্বাচিত প্রতিটি কনটেন্টের জন্য এক হাজার টাকা ইনস্ট্যান্ট রিওয়ার্ড দেওয়া হবে।
অংশগ্রহণকারীদের জন্য প্রতি মাসে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয়ের সুযোগ থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি নির্বাচিত ২৫ জন কনটেন্ট ক্রিয়েটর প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে এক বছরের জন্য কাজ করার সুযোগ পাবেন।
প্রাণ-আরএফএল ক্রিয়েটিভ অ্যান্ড প্রোডাকশনের হেড অব ডিপার্টমেন্ট মাসউদ যাকারিয়া সাবিন বলেন, ‘বর্তমানে ডিজিটাল কনটেন্ট শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণদের জন্য সম্ভাবনাময় পেশা ও উদ্যোক্তা হওয়ার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নতুন প্রজন্মের সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের জন্য জাতীয় পর্যায়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’
তিনি জানান, ‘গেট দ্য চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জন এবং পেশাগতভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
আয়োজকরা দেশের সব আগ্রহী কনটেন্ট ক্রিয়েটরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিন, ইমরাউল রাফাত, রাফাত মজুমদার রিংকু, রায়হান জুয়েল, কনটেন্ট ক্রিয়েটর অতনুসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।
একিউএফ/জেআইএম
What's Your Reaction?
