কবে দেশে ফিরছেন মির্জা আব্বাস, জানা গেল সবশেষ অবস্থা
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগামী জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল। বর্তমানে মালয়েশিয়ায় তার ফিজিওথেরাপিও চলছে। তিনি আরও জানান, হাসপাতালে তাকে দেখতে যাওয়া দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথাও বলেছেন মির্জা আব্বাস। এতে তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেন আফরোজা আব্বাস।
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগামী জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল। বর্তমানে মালয়েশিয়ায় তার ফিজিওথেরাপিও চলছে।
তিনি আরও জানান, হাসপাতালে তাকে দেখতে যাওয়া দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথাও বলেছেন মির্জা আব্বাস। এতে তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেন আফরোজা আব্বাস।
What's Your Reaction?