কমিশন প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে : জামায়াত নেতা

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। তারা বলেছিল নির্বাচন সুষ্ঠু হবে—তা হয়েছে; কিন্তু নির্বাচনের ফলাফল সুষ্ঠু হবে—এমন কোনো নিশ্চয়তা তারা দেয়নি। রোববার (২২ মার্চ) সকালে সোনাগাজী পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ডা. ফখরুদ্দিন বলেন, সরকার জুলাইয়ের আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর জামায়াতে ইসলামীর আমির মো. কালিম উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow