কর্মবিরতি কাটিয়ে কাজে ফিরলেন চালডালের কর্মীরা
যশোর আইটি পার্কে অবস্থিত দেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল’-এর কর্মীদের বেতন নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটেছে। বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে কর্মীরা পুনরায় কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহবুব এস এম মুনতাসিন এবং হেড অব মার্কেটিং লুসবুন উদিতি। কর্মকর্তারা জানান, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গত দেড় বছর ধরে প্রতিষ্ঠানটি কিছুটা আর্থিক সংকটে পড়েছিল। ফলে কর্মীদের বেতন পরিশোধে সাময়িক জটিলতা তৈরি হয়। এতে ক্ষুব্ধ হয়ে কর্মীরা কর্মবিরতিতে গেলে প্রতিষ্ঠানের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। ইতোমধ্যে এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং চলতি মাসের মধ্যেই আরও এক মাসের বেতন বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ৪ মার্চ থেকে কর্মীরা পূর্ণোদ্যমে কাজে ফিরেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে মাত্র ২৮ জন
যশোর আইটি পার্কে অবস্থিত দেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল’-এর কর্মীদের বেতন নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটেছে। বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে কর্মীরা পুনরায় কাজে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহবুব এস এম মুনতাসিন এবং হেড অব মার্কেটিং লুসবুন উদিতি।
কর্মকর্তারা জানান, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গত দেড় বছর ধরে প্রতিষ্ঠানটি কিছুটা আর্থিক সংকটে পড়েছিল। ফলে কর্মীদের বেতন পরিশোধে সাময়িক জটিলতা তৈরি হয়। এতে ক্ষুব্ধ হয়ে কর্মীরা কর্মবিরতিতে গেলে প্রতিষ্ঠানের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।
পরবর্তীতে কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। ইতোমধ্যে এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং চলতি মাসের মধ্যেই আরও এক মাসের বেতন বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ৪ মার্চ থেকে কর্মীরা পূর্ণোদ্যমে কাজে ফিরেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে মাত্র ২৮ জন কর্মী নিয়ে যশোরে কল সেন্টার হিসেবে যাত্রা শুরু করেছিল চালডাল। বর্তমানে আইটি পার্কের ১২ ও ১৪ তলায় প্রায় ৬০০ কর্মী কর্মরত আছেন। এ পর্যন্ত যশোর অঞ্চলের প্রায় ৬ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এখানে পার্টটাইম ও ফুলটাইম কাজের মাধ্যমে নিজেদের পড়াশোনার খরচ ও পরিবারের হাল ধরছেন।
চালডাল কর্তৃপক্ষ দাবি করেছে, গত কয়েক বছরে কর্মীদের বেতন বাবদ প্রায় ৫০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া কর্মীদের দক্ষতা উন্নয়নে ডাটা সায়েন্স, এআই অটোমেশন, গ্রাফিক্স ডিজাইন ও কাস্টমার সার্ভিসসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৯ কোটি টাকা মূল্যের পেশাদার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক শাহাদাত হোসেন ও আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
What's Your Reaction?