কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত

কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখার আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী এসব প্রজ্ঞাপনে সই করেছেন। চার চিকিৎসক হলেন- সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী ও সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান। আরও পড়ুন হঠাৎ হাসপাতালে মন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানা গেছে, গত ২৫ জুলাই বাগেরহাট ও ২৬ জুলাই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় কর্মস্থলে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অনুপস্থিত ছিলেন এই চার চিকিৎসক। এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। এরই মধ্যে এই পরিপ্রেক্ষিতে তাদের

কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত

কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখার আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী এসব প্রজ্ঞাপনে সই করেছেন।

চার চিকিৎসক হলেন- সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী ও সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান।

জানা গেছে, গত ২৫ জুলাই বাগেরহাট ও ২৬ জুলাই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় কর্মস্থলে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অনুপস্থিত ছিলেন এই চার চিকিৎসক। এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। এরই মধ্যে এই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে স্বাস্থ্য বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তার (তাদের) দায়িত্ব হইতে বিরত রাখিবার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্তকার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা, ইত্যাদি বিবেচনা করে তাকে (তাদের) সাময়িক বরখাস্ত করতে পারবে। চার চিকিৎসককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের তারিখ (২৭ জুলাই) থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি (তারা) বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।’

এসইউজে/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow