কলকাতায় আনোয়ারুল আজীম খুন: আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত চেয়ে আপিল
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ, হত্যার পরিকল্পনা ও খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে থাকা খুলনা অঞ্চলের এক সময়কার দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (৯ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের একজন সহকারী অ্যাটর্নি জেনারেল। এ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ, হত্যার পরিকল্পনা ও খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে থাকা খুলনা অঞ্চলের এক সময়কার দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসেন এই আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আনোয়ারুল আজীম আনার কলকাতায় গ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ, হত্যার পরিকল্পনা ও খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে থাকা খুলনা অঞ্চলের এক সময়কার দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার (৯ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের একজন সহকারী অ্যাটর্নি জেনারেল।
এ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ, হত্যার পরিকল্পনা ও খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে থাকা খুলনা অঞ্চলের এক সময়কার দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসেন এই আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আনোয়ারুল আজীম আনার কলকাতায় গেলে ২০২৪ সালের ১৩ মে সেখানকার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ মামলায় ১৬৪ ধারায় ২০২৪ সালের ৫ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়কার চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে শিমুল ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়
শিমুল ভূঁইয়া আদালতকে জানিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা। খুলনা, ঝিনাইদহ, যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে দলের কার্যক্রম পরিচালনা করতেন। এমপি আনারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। আবার ঘটনার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সঙ্গেও এমপি আনারের ব্যবসায়ীক বিরোধ ছিল। তাই শিমুল ও শাহীন দীর্ঘদিন ধরে আনারকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।
আনার হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এই তিনজন হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। আনার হত্যার ঘটনায় তার মেয়ের মামলায় ওই তিনজনকে গ্রেফতার করে ২০২৪ সালের ২৪ মে আদালতে তোলা হয়।
এফএইচ/এমআইএইচএস
What's Your Reaction?
