কলমাকান্দায় ভারতীয় জিরাসহ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে আনা ৩৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় তন্ময় আহমেদ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুর রাশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে মজুত করে রাখা ১২ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দ করা ওই জিরার ওজন প্রায় ৩৬০ কেজি। জব্দকৃত জিরাগুলো অবৈধভাবে সীমান্তপথে দেশে এনে মজুত করা হয়েছিল। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন জানান, উদ্ধার করা জিরা থানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এইচ এম কামাল/আরএইচ/এএসএম

কলমাকান্দায় ভারতীয় জিরাসহ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে আনা ৩৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় তন্ময় আহমেদ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুর রাশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে মজুত করে রাখা ১২ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দ করা ওই জিরার ওজন প্রায় ৩৬০ কেজি। জব্দকৃত জিরাগুলো অবৈধভাবে সীমান্তপথে দেশে এনে মজুত করা হয়েছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন জানান, উদ্ধার করা জিরা থানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow