কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের (লোহার ভারী বস্তু) আঘাতে এক এসএসসি পরীক্ষার্থী (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইকে (১৬) আটক করেছে পুলিশ। রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে কাঁঠালবাগান বাজার ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। সোমবার (১ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে কথাকাটাকাটির জেরে বড় ভাইয়ের মাথার পেছনে জিম করার ডাম্বেল দিয়ে আঘাত করে তার ছোট ভাই। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি বলেন, নিহত তরুণ এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইকে আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়। কাজী আল-আমিন/বিএ

কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের (লোহার ভারী বস্তু) আঘাতে এক এসএসসি পরীক্ষার্থী (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইকে (১৬) আটক করেছে পুলিশ।

রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে কাঁঠালবাগান বাজার ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। সোমবার (১ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে কথাকাটাকাটির জেরে বড় ভাইয়ের মাথার পেছনে জিম করার ডাম্বেল দিয়ে আঘাত করে তার ছোট ভাই। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি বলেন, নিহত তরুণ এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইকে আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়।

কাজী আল-আমিন/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow