কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

​রাজধানীর কলাবাগান থানার ভূতের গলি এলাকার একটি ছয়তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন যাত্রাবাড়ীতে ৮ তলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু মো. ইয়াছিনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ছায়েদুল জানান, কলাবাগানের ভূতের গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলায় কাজ করার সময় ইয়াছিন অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ইয়াছিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কলাবাগানের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। আরও পড়ুন টাঙ্গাইলে ১৫ শ্রমিকের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় নিসচা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢা

কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

​রাজধানীর কলাবাগান থানার ভূতের গলি এলাকার একটি ছয়তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. ইয়াছিনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ছায়েদুল জানান, কলাবাগানের ভূতের গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলায় কাজ করার সময় ইয়াছিন অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ইয়াছিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কলাবাগানের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow