কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ভোলার দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা। এসময় কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এই জরিমানা করেন ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন। জরিমানাকৃত ডায়াগনস্টিক সেন্টার হলো- ভোলার সদর রোডের আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল ও যমুনা মেডিকেল সার্ভিসেস। আরও পড়ুন লক্ষ্মীপুরে চার হাসপাতাল-প্যাথলজি সেন্টারকে জরিমানা র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. আবুল কালাম আজাদ তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করি। এসময় কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইনে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন। তিনি আরও জানান, সব ধরনের অপরাধ মূলক কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে। জুয়েল সাহা বিকাশ/এসজেডএইচ/এএসএম

কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ভোলার দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা। এসময় কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এই জরিমানা করেন ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন।

জরিমানাকৃত ডায়াগনস্টিক সেন্টার হলো- ভোলার সদর রোডের আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল ও যমুনা মেডিকেল সার্ভিসেস।

র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. আবুল কালাম আজাদ তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করি। এসময় কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইনে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন।

তিনি আরও জানান, সব ধরনের অপরাধ মূলক কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে।

জুয়েল সাহা বিকাশ/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow