কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। স্থানীয় সময় রোববার (২১ জুন) ভোরে কাতারের একটি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই প্রবাসীরা। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখতে স্থানীয় ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো এই রেমিট্যান্স যোদ্ধাদের আকস্মিক মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কানাইঘাটের পরিবেশ। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে দুঃসংব

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। স্থানীয় সময় রোববার (২১ জুন) ভোরে কাতারের একটি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই প্রবাসীরা। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখতে স্থানীয় ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে।

জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো এই রেমিট্যান্স যোদ্ধাদের আকস্মিক মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কানাইঘাটের পরিবেশ। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে দুঃসংবাদটি জানানো হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে ছুটে যান। তারা সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনি সহায়তা কার্যক্রম শুরু করেন।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের লক্ষ্যে কাতার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে। যাতে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ যত দ্রুত সম্ভব দেশে পাঠিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা যায়, সে লক্ষ্যে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow