কাতারের খালি জায়গা পূর্ণ করার জন্য নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে কি?

জামাতে নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ আদব ও নিয়ম হলো কাতার সোজা রাখা এবং মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করা। কাতারের শৃঙ্খলা বজায় রাখা নামাজের পূর্ণতার অংশ। তবে, অনেক সময় দেখা যায় সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও মুসল্লিরা অসাবধানতাবশত পেছনের কাতারে দাঁড়িয়ে যান। তখন প্রশ্ন ওঠে, ‘কাতারের সেই খালি জায়গা পূরণ করতে কোনো মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা বৈধ কি না?’ এ বিষয়ে ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার জানিয়েছে, নামাজে কাতারের মধ্যে অকারণে ফাঁকা রাখা মাকরূহে তাহরিমি। তাই কোনো জামাতে যদি সামনের কাতারে জায়গা খালি রেখে মুসল্লিরা পেছনের কাতারে দাঁড়িয়ে যান, তাহলে সেই খালি স্থান পূরণ করার জন্য প্রয়োজন হলে তাদের সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ। পত্রিকাটির ব্যাখ্যায় বলা হয়েছে, এ ক্ষেত্রে সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তির ওপর নামাজির সামনে দিয়ে যাওয়ার গোনাহ বর্তাবে না। কারণ, তার উদ্দেশ্য হলো শরিয়তের নির্দেশনা অনুযায়ী কাতার পূর্ণ করা, যা একটি গুরুত্বপূর্ণ আমল। (মুসনাদে আহমাদ : ৫৭২৪; রদ্দুল মুহতার : ১/৬৩৬; আদ্দুররুল মুনতাকা : ১/১৮৪; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর : ১/২৬৯) তবে অকারণে বা প্রয়োজন ছাড়া নামাজরত

কাতারের খালি জায়গা পূর্ণ করার জন্য নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে কি?

জামাতে নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ আদব ও নিয়ম হলো কাতার সোজা রাখা এবং মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করা। কাতারের শৃঙ্খলা বজায় রাখা নামাজের পূর্ণতার অংশ। তবে, অনেক সময় দেখা যায় সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও মুসল্লিরা অসাবধানতাবশত পেছনের কাতারে দাঁড়িয়ে যান। তখন প্রশ্ন ওঠে, ‘কাতারের সেই খালি জায়গা পূরণ করতে কোনো মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা বৈধ কি না?’

এ বিষয়ে ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার জানিয়েছে, নামাজে কাতারের মধ্যে অকারণে ফাঁকা রাখা মাকরূহে তাহরিমি। তাই কোনো জামাতে যদি সামনের কাতারে জায়গা খালি রেখে মুসল্লিরা পেছনের কাতারে দাঁড়িয়ে যান, তাহলে সেই খালি স্থান পূরণ করার জন্য প্রয়োজন হলে তাদের সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ।

পত্রিকাটির ব্যাখ্যায় বলা হয়েছে, এ ক্ষেত্রে সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তির ওপর নামাজির সামনে দিয়ে যাওয়ার গোনাহ বর্তাবে না। কারণ, তার উদ্দেশ্য হলো শরিয়তের নির্দেশনা অনুযায়ী কাতার পূর্ণ করা, যা একটি গুরুত্বপূর্ণ আমল। (মুসনাদে আহমাদ : ৫৭২৪; রদ্দুল মুহতার : ১/৬৩৬; আদ্দুররুল মুনতাকা : ১/১৮৪; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর : ১/২৬৯)

তবে অকারণে বা প্রয়োজন ছাড়া নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা বৈধ নয়। তাই যেখানে কাতার পূর্ণ করার প্রয়োজন নেই, সেখানে নামাজির সামনে দিয়ে অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow