কাতারের বিপক্ষে দলে ফিরছেন কানাডার সেরা ‘অস্ত্র’

স্বাগতিক দেশ হিসেবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেতে পেতেও পাওয়া হয়নি কানাডার। ইউরোপিয়ান দেশ বসনিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে। জয় পেতে মরিয়া কানাডা দ্বিতীয় ম্যাচে নামার আগেই সুখবর পেলো। তাদের সেরা অস্ত্র বায়ার্ন মিউনিখে খেলা ফুটবলার আলফন্সো ডেভিস স্কোয়াডে ফিরছেন। কাতারের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যাবে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় প্রথম ম্যাচে খেলা হয়নি তার। তবে এই ম্যাচে তাকে দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য হলেও দেখা যাবে বলে মন্তব্য করেছেন কানাডার কোচ। কানাডার কোচ হেসে মার্শ জানান, \'এটা এখন সময়েই বলে দিবে কি রকম ম্যাচ আমরা খেলতে যাচ্ছি এবং আলফন্সো কীভাবে আমাদের সাহায্য করতে পারে। কিন্তু সে প্রস্তুত এবং তাকে মাঠে দেখা যেতে পারে।\' আগের ম্যাচে কানাডার স্টার স্ট্রাইকার জোনাথন ডেভিড তেমন ভালো খেলতে পারেননি। বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৬১ মিনিটে তাকে তুলে নেন কোচ। মার্শ বলেন, \'ম্যাচের দিন একটা খেলোয়াড়ের খারাপ সময় যেতেই পারে, এটাতে প্রমাণ করে না যে সে খারাপ খেলোয়াড়। ডেভিড আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবং অবশ্যই আমরা চাই বড় ম্যাচে সে গোল করুক। এবং আশা করবো সে গোল করবে।\' আরআর

কাতারের বিপক্ষে দলে ফিরছেন কানাডার সেরা ‘অস্ত্র’

স্বাগতিক দেশ হিসেবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেতে পেতেও পাওয়া হয়নি কানাডার। ইউরোপিয়ান দেশ বসনিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে।

জয় পেতে মরিয়া কানাডা দ্বিতীয় ম্যাচে নামার আগেই সুখবর পেলো। তাদের সেরা অস্ত্র বায়ার্ন মিউনিখে খেলা ফুটবলার আলফন্সো ডেভিস স্কোয়াডে ফিরছেন। কাতারের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় প্রথম ম্যাচে খেলা হয়নি তার। তবে এই ম্যাচে তাকে দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য হলেও দেখা যাবে বলে মন্তব্য করেছেন কানাডার কোচ।

কানাডার কোচ হেসে মার্শ জানান, 'এটা এখন সময়েই বলে দিবে কি রকম ম্যাচ আমরা খেলতে যাচ্ছি এবং আলফন্সো কীভাবে আমাদের সাহায্য করতে পারে। কিন্তু সে প্রস্তুত এবং তাকে মাঠে দেখা যেতে পারে।'

আগের ম্যাচে কানাডার স্টার স্ট্রাইকার জোনাথন ডেভিড তেমন ভালো খেলতে পারেননি। বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৬১ মিনিটে তাকে তুলে নেন কোচ।

মার্শ বলেন, 'ম্যাচের দিন একটা খেলোয়াড়ের খারাপ সময় যেতেই পারে, এটাতে প্রমাণ করে না যে সে খারাপ খেলোয়াড়। ডেভিড আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবং অবশ্যই আমরা চাই বড় ম্যাচে সে গোল করুক। এবং আশা করবো সে গোল করবে।'

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow