কান মাতানো নির্মাতার নতুন চমক, কোথায় দেখা যাবে সাইমন-তুষিদের ‘অ্যানি’
প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। এরপর তার পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি বিশ্বের নানা উৎসবের পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিলো। তিনি ফিরেছেন দীর্ঘ বিরতির পর নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে। এর নাম রেখেছেন ‘অ্যানি’। আরও পড়ুন ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কার অপেক্ষায় দিন গুনছেন প্রভা? সিরিজটি ট্রেলারে প্রকাশের পর আলোচনায় এসেছে। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নাজিফা তুষিসহ আরও অনেকেই। জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে বিশ্ব প্রিমিয়ারের পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে সিরিজটি। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও শিগগিরই আইস্ক্রিনে স্ট্রিমিং শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সিরিজটির নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, অ্যানি একজন তরুণ নার্স। তিনি পাঁচ ভাইবোনের দায়িত্ব কাঁধে নিয়ে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেন। কিন্তু একটি ভয়াবহ হামলার পর তার জীবন আমূল বদলে যায়। প্রতিশোধ, ঘৃণা ও আত্মসংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় তার গল্প। সিরিজটিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, ইয়াশ রোহান
প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। এরপর তার পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি বিশ্বের নানা উৎসবের পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিলো। তিনি ফিরেছেন দীর্ঘ বিরতির পর নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে। এর নাম রেখেছেন ‘অ্যানি’।
সিরিজটি ট্রেলারে প্রকাশের পর আলোচনায় এসেছে। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নাজিফা তুষিসহ আরও অনেকেই। জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে বিশ্ব প্রিমিয়ারের পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে সিরিজটি। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও শিগগিরই আইস্ক্রিনে স্ট্রিমিং শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সিরিজটির নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, অ্যানি একজন তরুণ নার্স। তিনি পাঁচ ভাইবোনের দায়িত্ব কাঁধে নিয়ে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেন। কিন্তু একটি ভয়াবহ হামলার পর তার জীবন আমূল বদলে যায়। প্রতিশোধ, ঘৃণা ও আত্মসংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় তার গল্প।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, ইয়াশ রোহান,সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল এবং অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু।
সিরিজটি নিয়ে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছে সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক "অ্যানি"-র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’
উল্লেখ্য, ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন সাদ। এরপর ২০২১ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ (Un Certain Regard) বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র।
এলআইএ
What's Your Reaction?

