কান্না আর শোকে ফুলপুরে ছাত্রদল নেতা সুজার দাফন সম্পন্ন

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এ.কে.এম সুজাউদ্দিন সুজা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।তিনি ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রেমিট্যান্স যোদ্ধা বজলুর রহমানের ছেলে। তরুণ এই ছাত্রদল নেতার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন রাজনৈতি

কান্না আর শোকে ফুলপুরে ছাত্রদল নেতা সুজার দাফন সম্পন্ন

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এ.কে.এম সুজাউদ্দিন সুজা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তিনি ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রেমিট্যান্স যোদ্ধা বজলুর রহমানের ছেলে। তরুণ এই ছাত্রদল নেতার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিশেষভাবে লক্ষ্য করা গেছে, রাজনৈতিক বিভেদ ভুলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে সুজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাদের অনেকেই সুজাকে একজন হাস্যোজ্জ্বল, বন্ধুবৎসল ও মানবিক মানুষ হিসেবে স্মরণ করেন। কেউ কেউ অতীতের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে একসঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণও করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান রাজনৈতিক বিভাজনের সময়ে ভিন্ন মতের নেতাকর্মীদের এমন মানবিক শোক প্রকাশ সমাজে ইতিবাচক বার্তা বহন করছে। মানবিক সম্পর্ক যে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে—সুজার মৃত্যুতে সেটিই আবারও প্রতিফলিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আসরের নামাজের পর ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে মরহুম এ.কে.এম সুজাউদ্দিন সুজার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ফুলপুরসহ পুরো ময়মনসিংহ অঞ্চলে শোকের আবহ বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow