কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা
কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। হ্রদ ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানানো হয়, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ৩১ জুলাই মধ্য রাত পর্যন্ত সব ধরনের মৎস আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞা চলাকালীন কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার বন্ধ হবে। তিনি আরও বলেন, আগামী ২ মে থেকে হ্রদে পোনা ছাড়া শুরু হবে। বন্ধকালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহন করতে না পারে তার জন্য অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হবে। জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, চলিত মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, ও অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধির স্বার্থে এই সিদ্ধান্ত নে
কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
হ্রদ ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানানো হয়, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ৩১ জুলাই মধ্য রাত পর্যন্ত সব ধরনের মৎস আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিষেধাজ্ঞা চলাকালীন কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার বন্ধ হবে।
তিনি আরও বলেন, আগামী ২ মে থেকে হ্রদে পোনা ছাড়া শুরু হবে। বন্ধকালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহন করতে না পারে তার জন্য অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হবে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, চলিত মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, ও অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হবে।
What's Your Reaction?