কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাচালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানচাপায় সিএনজি অটোরিকশাচালক আশিকুর রহমান নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার মালিহাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত আশিকুর রহমান (৫০) সদর উপজেলার পশ্চিম মালিহাতা এলাকার ইরা মিয়ার ছেলে।  জানা গেছে, মালিহাতা এলাকায় যাত্রী নিয়ে একটি অটোরিকশা আশুগঞ্জ যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে চালক আশিকুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাচালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানচাপায় সিএনজি অটোরিকশাচালক আশিকুর রহমান নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার মালিহাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আশিকুর রহমান (৫০) সদর উপজেলার পশ্চিম মালিহাতা এলাকার ইরা মিয়ার ছেলে। 

জানা গেছে, মালিহাতা এলাকায় যাত্রী নিয়ে একটি অটোরিকশা আশুগঞ্জ যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে চালক আশিকুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow