কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তরুণের
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় সামির হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আশরাফুল গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের সাইফুল ইসলাম স্বপনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নানা ও পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী। প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, সামির ও তার বন্ধু আশরাফুল মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিলেন। চৌদ্দগ্রাম বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সামিরের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে, আহত আশরাফুল প্রাথমিক চি
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় সামির হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আশরাফুল গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের সাইফুল ইসলাম স্বপনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নানা ও পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী।
প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, সামির ও তার বন্ধু আশরাফুল মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিলেন। চৌদ্দগ্রাম বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সামিরের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, আহত আশরাফুল প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় বাড়িতে রয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহতের খবর শুনেছি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্ঘটনাকবলিত গাড়ি ও আহতদের সরিয়ে নেওয়ায় কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?