কারাগারে নেওয়ার সময় দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার একটি আদালতে হাজির হয়ে তিনি তার শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরেন। পরে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোহাম্মদপুর থানার একটি মামলার চার্জ গঠন শুনানিতে হাজির করা হয় পলককে। শুনানির সময় তিনি আদালতকে জানান, গত ১৯ এপ্রিল শুনানিতে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিনি আহত হন। তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে বিচারক বিষয়টি নথিভুক্ত করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন। আদালতকে বিষয়টি অবহিত করার পর বিচারক তার চিকিৎসার বিষয়ে নির্দেশনা দেন। আদালত সূত্রে জানা গেছে, একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় পলককে হাজির করার কথা ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত ঘটনাকে কেন

কারাগারে নেওয়ার সময় দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার একটি আদালতে হাজির হয়ে তিনি তার শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরেন। পরে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোহাম্মদপুর থানার একটি মামলার চার্জ গঠন শুনানিতে হাজির করা হয় পলককে। শুনানির সময় তিনি আদালতকে জানান, গত ১৯ এপ্রিল শুনানিতে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিনি আহত হন।

তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে বিচারক বিষয়টি নথিভুক্ত করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন। আদালতকে বিষয়টি অবহিত করার পর বিচারক তার চিকিৎসার বিষয়ে নির্দেশনা দেন।

আদালত সূত্রে জানা গেছে, একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় পলককে হাজির করার কথা ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা ওই মামলায় সম্প্রতি সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্যতম আসামি হিসেবে থাকলেও তিনি পলাতক রয়েছেন। অন্যদিকে পলক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এর কয়েকদিন পর, ১৪ আগস্ট আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়।

এমডিএএ/এফএইচ/এসএনআর /বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow