কারিনার শারীরিক অবস্থার অবনতি, দোয়া চাইলেন বাবা কায়সার হামিদ

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। লিভার সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কারিনার বাবা এবং জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করেছেন।  তিনি সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার (৮ মে) রাতে মেয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন। তিনি আরও বলেন, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। তবে নিয়মিত চিকিৎসা না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরবর্তীতে সংক্রমণ দেখা দেয় এবং এর মধ্যে হেপাটাইটিসে আক্রান্ত হয় সে। অবস্থার অবনতি হয়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

কারিনার শারীরিক অবস্থার অবনতি, দোয়া চাইলেন বাবা কায়সার হামিদ

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। লিভার সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

কারিনার বাবা এবং জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করেছেন। 
তিনি সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার (৮ মে) রাতে মেয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন।

তিনি আরও বলেন, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। তবে নিয়মিত চিকিৎসা না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরবর্তীতে সংক্রমণ দেখা দেয় এবং এর মধ্যে হেপাটাইটিসে আক্রান্ত হয় সে। অবস্থার অবনতি হয়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow