কালবেলার সাংবাদিককে হুমকি, ডিআরইউর নিন্দা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার হারুন অর রশীদকে (শেখ হারুন) হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ। সোমবার (১৭ মার্চ) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ নিন্দা জানান। ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লার পাঠানো বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিবৃতিতে বলা হয়, সংবাদ সংগ্রহ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানী কাজ করার সময় সাংবাদিক শেখ হারুনকে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনায় ডিআরইউ গভীর উদ্বেগ প্রকাশ করছে। অভিযোগ অনুযায়ী, সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ভার্গো টোব্যাকো লিমিটেডের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহ এবং বক্তব্য নেওয়ার চেষ্টা করলে ‘ক্যাপ্টেন রায়হান’ পরিচয়ে এক ব্যক্তি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। ডিআরইউ মনে করে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি স্বাধীন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার হারুন অর রশীদকে (শেখ হারুন) হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ। সোমবার (১৭ মার্চ) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ নিন্দা জানান।
ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লার পাঠানো বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
বিবৃতিতে বলা হয়, সংবাদ সংগ্রহ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানী কাজ করার সময় সাংবাদিক শেখ হারুনকে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনায় ডিআরইউ গভীর উদ্বেগ প্রকাশ করছে। অভিযোগ অনুযায়ী, সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ভার্গো টোব্যাকো লিমিটেডের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহ এবং বক্তব্য নেওয়ার চেষ্টা করলে ‘ক্যাপ্টেন রায়হান’ পরিচয়ে এক ব্যক্তি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন।
ডিআরইউ মনে করে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক ক্ষতি এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি। ডিআরইউ সংশ্লিষ্ট ব্যক্তির হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংবাদিক শেখ হারুনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ডিআরইউ।
এদিকে, হুমকির ঘটনায় নিজের নিরাপত্তা বিবেচনায় ঢাকায় নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শেখ হারুন। এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আইয়ুব বলেন, ‘কালবেলার সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এরই মধ্যে জিডি হিসেবে তা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে জানা গেছে, ক্যাপ্টেন পরিচয়ে হুমকিদাতা অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. রায়হানুল ইসলাম। তিনি একসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। বছর দু-এক আগে অবসরে যান। হুমকিদাতা রায়হানুল ইসলামের স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার বালিয়া উপজেলার কালমেঘে। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে ভার্গো টোব্যাকোর মালিক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়েতুল ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বর্তমানে তিনি শাফায়েতুল ইসলামের বিভিন্ন বিষয় দেখভাল করেন।
What's Your Reaction?