কালশী বস্তিতে আগুন: পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজ শুরু

রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাধ বস্তি থেকে আগুনে পোড়া মারামাল সরানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই পোড়া টিনসহ বিভিন্ন সরঞ্জাম সরাতে দেখা গেছে বস্তিবাসীদের। পোড়া টিন ভাঙারি দোকানে বিক্রি করা হচ্ছে। এসব টিন সংগ্রহ করতে বিভিন্ন দোকান থেকে এসেছে একাধিক ভ্যান, অটোভ্যান ও মিনি ট্রাক। মোহাম্মদ সবুজ নামের একজন জানান, গতকালের আগুনে তার ১১টি ঘর পুড়েছে। ক্ষতি পুষিয়ে নিতে পোড়া টিনগুলো বিক্রি করে দিচ্ছেন। এতে সামান্য কিছু টাকা পাওয়া যাবে বলে জানান তিনি।  মোতালেব নামের আরেকজন জানান, বস্তিতে তার একটা ভাঙারি দোকান, গোডাউন ও তিনটি ঘর পুড়ে গেছে। আগুন লাগার পর এক কাপড়ে পরিবারসহ বের হয়ে আসতে হয়েছে তাকে।  পুড়ে যাওয়া মালামাল সংগ্রহে বস্তিবাসীর ব্যস্ততা/ছবি: জাগো নিউজ তিনি বলেন, আগুনের তাপে বস্তিতে কেউ থাকতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকেরা আমাদের বের হয়ে যেতে বলেছে।  আজ সরেজমিন ঘুরে দেখা যায়, বাউনিয়াবাধ বস্তিতে অর্ধেকের বেশি ঘর পুড়ে গেছে। বস্তিজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া টিন, কাঠ, কাপড়সহ নানা সামগ্রী। একাধিক সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের খাবার দিতে দেখা গেছে। গতকাল সোমবার (২৫ মে) সন্ধ্

কালশী বস্তিতে আগুন: পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজ শুরু

রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাধ বস্তি থেকে আগুনে পোড়া মারামাল সরানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই পোড়া টিনসহ বিভিন্ন সরঞ্জাম সরাতে দেখা গেছে বস্তিবাসীদের।

পোড়া টিন ভাঙারি দোকানে বিক্রি করা হচ্ছে। এসব টিন সংগ্রহ করতে বিভিন্ন দোকান থেকে এসেছে একাধিক ভ্যান, অটোভ্যান ও মিনি ট্রাক।

মোহাম্মদ সবুজ নামের একজন জানান, গতকালের আগুনে তার ১১টি ঘর পুড়েছে। ক্ষতি পুষিয়ে নিতে পোড়া টিনগুলো বিক্রি করে দিচ্ছেন। এতে সামান্য কিছু টাকা পাওয়া যাবে বলে জানান তিনি। 

মোতালেব নামের আরেকজন জানান, বস্তিতে তার একটা ভাঙারি দোকান, গোডাউন ও তিনটি ঘর পুড়ে গেছে। আগুন লাগার পর এক কাপড়ে পরিবারসহ বের হয়ে আসতে হয়েছে তাকে। 

jagonews24পুড়ে যাওয়া মালামাল সংগ্রহে বস্তিবাসীর ব্যস্ততা/ছবি: জাগো নিউজ

তিনি বলেন, আগুনের তাপে বস্তিতে কেউ থাকতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকেরা আমাদের বের হয়ে যেতে বলেছে। 

আজ সরেজমিন ঘুরে দেখা যায়, বাউনিয়াবাধ বস্তিতে অর্ধেকের বেশি ঘর পুড়ে গেছে। বস্তিজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া টিন, কাঠ, কাপড়সহ নানা সামগ্রী। একাধিক সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের খাবার দিতে দেখা গেছে।

গতকাল সোমবার (২৫ মে) সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয় বাউনিয়াবাধ বস্তিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানানো হয়।

এসএম/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow