কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রীর ফুড প্যাক উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ডি.আই.টি মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দীনের সৌজন্যে উপজেলার তিন শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ফুড প্যাকে ছিল ২৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম গুঁড়া দুধ এবং ১ প্যাকেট সেমাই। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক, কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি ঈশা খাঁসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রীর ফুড প্যাক উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ডি.আই.টি মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দীনের সৌজন্যে উপজেলার তিন শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ফুড প্যাকে ছিল ২৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম গুঁড়া দুধ এবং ১ প্যাকেট সেমাই।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক, কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি ঈশা খাঁসহ স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow