কাস্টমস গোয়েন্দার অভিযান, আমদানি চালানের অতিরিক্ত পোশাক জব্দ

ঘোষণাপত্রে এক ধরনের তথ্য, আর আমদানি চালানে মিললো অতিরিক্ত পোশাক। এমন ঘোষণাবহির্ভূত এক হাজার ৬২০ পিস পোশাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এতে প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব সুরক্ষিত হয়েছে। রোববার (২ আগস্ট) সিআইআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি সদর দপ্তরের একটি বিশেষ দল আমদানিকারক প্রতিষ্ঠান এসবি ট্রেডার্সের একটি আমদানি চালানে অভিযান চালায়। গত ৩০ জুলাই বিল অব এন্ট্রির আওতায় আমদানি করা চালানটি খালাসের আগে কায়িক পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ঘোষণাপত্রে দুই হাজার ৬৯৯ পিস পোশাকের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে পাওয়া যায় চার হাজার ৩১৯ পিস। অর্থাৎ ঘোষণার তুলনায় অতিরিক্ত এক হাজার ৬২০ পিস বা প্রায় ৬০ দশমিক ২ শতাংশ বেশি পণ্য আনা হয়েছে। আরও পড়ুন সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী সিআইআইডি জানায়, এ অভিযানের মাধ্যমে ৩১ লাখ ৭১ হাজার ১৬৯ টাকার শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একই পরিমাণ বিমোচন জরিমানা বিবেচনায় মোট আদায়যোগ্য অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০ লাখ টাকা। ঘটনার বিষয়ে প্র

কাস্টমস গোয়েন্দার অভিযান, আমদানি চালানের অতিরিক্ত পোশাক জব্দ

ঘোষণাপত্রে এক ধরনের তথ্য, আর আমদানি চালানে মিললো অতিরিক্ত পোশাক। এমন ঘোষণাবহির্ভূত এক হাজার ৬২০ পিস পোশাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এতে প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব সুরক্ষিত হয়েছে।

রোববার (২ আগস্ট) সিআইআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি সদর দপ্তরের একটি বিশেষ দল আমদানিকারক প্রতিষ্ঠান এসবি ট্রেডার্সের একটি আমদানি চালানে অভিযান চালায়। গত ৩০ জুলাই বিল অব এন্ট্রির আওতায় আমদানি করা চালানটি খালাসের আগে কায়িক পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ঘোষণাপত্রে দুই হাজার ৬৯৯ পিস পোশাকের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে পাওয়া যায় চার হাজার ৩১৯ পিস। অর্থাৎ ঘোষণার তুলনায় অতিরিক্ত এক হাজার ৬২০ পিস বা প্রায় ৬০ দশমিক ২ শতাংশ বেশি পণ্য আনা হয়েছে।

সিআইআইডি জানায়, এ অভিযানের মাধ্যমে ৩১ লাখ ৭১ হাজার ১৬৯ টাকার শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একই পরিমাণ বিমোচন জরিমানা বিবেচনায় মোট আদায়যোগ্য অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০ লাখ টাকা। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিস্তারিত প্রতিবেদন ঢাকা কাস্টম হাউসে পাঠানো হয়েছে।

সিআইআইডি জানিয়েছে, রাজস্ব সুরক্ষা এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ঘোষণাবহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow