কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হচ্ছে, পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে

রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থায় ত্রুটি ও অনিয়ম থাকার বিষয়টি স্বীকার করে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরে আবার বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ উঠছে। শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে। এ নিয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। আমরা দেখছি, কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই অব্যবস্থাপনাকে একটি মহল সুযোগ হিসেবে নিচ্ছে। হাবিবুর রশিদ হাবিব বলেন, টিকিটিং ব্যবস্থাকে স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। কালোবাজারি ও অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেন যাত্রীরা সহজে ও নির্ভরযোগ্যভাবে টিকিট পেতে পারেন। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এটি সফল হলে পর্যায়ক্রমে অন্য ট্রেনেও চালু করা হবে। ট্রেন সেবাকে আধুনিক ও যা

কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হচ্ছে, পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে

রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থায় ত্রুটি ও অনিয়ম থাকার বিষয়টি স্বীকার করে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরে আবার বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ উঠছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে। এ নিয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। আমরা দেখছি, কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই অব্যবস্থাপনাকে একটি মহল সুযোগ হিসেবে নিচ্ছে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, টিকিটিং ব্যবস্থাকে স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। কালোবাজারি ও অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেন যাত্রীরা সহজে ও নির্ভরযোগ্যভাবে টিকিট পেতে পারেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এটি সফল হলে পর্যায়ক্রমে অন্য ট্রেনেও চালু করা হবে।

ট্রেন সেবাকে আধুনিক ও যাত্রীবান্ধব করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow