কিশোর অপরাধ রোধে মাগরিবের পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

ফেনী জেলায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মাগরিবের নামাজের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন। শনিবার (১৮ জুলাই) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আরও পড়ুন ফেনীতে স্কুল-কলেজ পালিয়ে ঘোরাঘুরি, ২৫ শিক্ষার্থী আটক জেলা প্রশাসন সূত্র জানায়, কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা রুখতে ও শিক্ষার্থীদের একটি সুশৃঙ্খল পরিবেশ ফেরাতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) থেকেই জেলাজুড়ে এ বিষয়ে সচেতনতামূলক ও পরামর্শমূলক মাইকিং শুরু হয়েছে। নির্দেশনার কার্যকর বাস্তবায়নে জেলা প্রশাসনের বিশেষ তদারকি দলের পাশাপাশি মাঠে কাজ করবে পুলিশ বাহিনীও। জেলা প্রশাসক মনিরা হক বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বার বার কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিষয়টি উঠে

কিশোর অপরাধ রোধে মাগরিবের পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

ফেনী জেলায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মাগরিবের নামাজের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা রুখতে ও শিক্ষার্থীদের একটি সুশৃঙ্খল পরিবেশ ফেরাতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) থেকেই জেলাজুড়ে এ বিষয়ে সচেতনতামূলক ও পরামর্শমূলক মাইকিং শুরু হয়েছে। নির্দেশনার কার্যকর বাস্তবায়নে জেলা প্রশাসনের বিশেষ তদারকি দলের পাশাপাশি মাঠে কাজ করবে পুলিশ বাহিনীও।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বার বার কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিষয়টি উঠে এসেছে। লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। এদের একটি বড় অংশ পরবর্তীতে মাদকের সংস্পর্শে চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনা করেই এই পদক্ষেপ নিয়েছি।

তিনি আরও বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থীরা বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে ঢালাওভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে-বিষয়টি এমনও নয়। মূল লক্ষ্য হলো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা ও শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরাকে নিরুৎসাহিত করা।

এই উদ্যোগকে সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow