কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে গ্রুপ গঠন ও প্রশিক্ষণ
নীলফামারীর কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ৩০ সদস্যের ওয়ার্কিং গ্রপ গঠন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাগুড়া, গাড়াগ্রাম ও বড়ভিটা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কিশোরগঞ্জ এপি-র উদ্যোগে ৩০ সদস্য বিশিষ্ট সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। জনগণের দায়িত্বশীল কণ্ঠস্বর ও অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিভিএ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব। উপস্থিত ছিলেন নীলফামারী এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন। কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি’ কস্তা।
নীলফামারীর কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ৩০ সদস্যের ওয়ার্কিং গ্রপ গঠন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাগুড়া, গাড়াগ্রাম ও বড়ভিটা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কিশোরগঞ্জ এপি-র উদ্যোগে ৩০ সদস্য বিশিষ্ট সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।
জনগণের দায়িত্বশীল কণ্ঠস্বর ও অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিভিএ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব।
উপস্থিত ছিলেন নীলফামারী এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন। কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি’ কস্তা।
What's Your Reaction?