কিশোরগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, পুলিশের মামলায় গ্রেপ্তার ১৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং রাত পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে আবারও দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের হামলায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে ওসি এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। ওসি এস এম আরিফুর রহমান, সংঘর্ষে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় শনিবার রাতে উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে মামলা করেন। অভিযান
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং রাত পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে আবারও দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের হামলায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে ওসি এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।
ওসি এস এম আরিফুর রহমান, সংঘর্ষে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় শনিবার রাতে উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে মামলা করেন। অভিযানে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চালিয়ে দুপক্ষের সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
What's Your Reaction?