কিস্তির টাকার জন্য ছিনতাই করতে নেমে খুনই করে ফেলল নির্মাণশ্রমিক

কিস্তির টাকা জোগাড় করতে কানের দুল ছিনতাই করতে গিয়ে শ্বাসরোধ করে সৌদি প্রবাসী স্ত্রী রিনা আক্তারকে হত্যা করেছেন একই গ্রামের নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফেনীর পুলিশ সুপার উক্য সিং সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন। অপর দিকে শুক্রবার (১৫ মে) বিকেল ৫টায় শিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খোরশেদ আলমের খাস কামরায় হত্যাকাণ্ডের একমাত্র আসামি সাইফুল ইসলাম আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। সাইফুল ইসলাম (২৯) শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলীর ছোসনা গ্রামের আবুল খায়ের ছেলে। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে কিস্তির টাকা পরিশোধের জন্য স্থানীয় ব্র্যাক ব্যাংকের লোকজন তার বাড়িতে গিয়ে তাকে অপমান-অপদস্থ করেন। এরপর সে কিস্তির টাকা পরিশোধের জন্য ব্যাকুল হয়ে পড়েন। এরপর সাইফুল ইসলাম পরিকল্পনা করেন তার মালিকের কানের স্বর্ণের দুল ছিনতাই করে বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করবেন। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে সৌদি প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৪০) তাদের কাজ দ

কিস্তির টাকার জন্য ছিনতাই করতে নেমে খুনই করে ফেলল নির্মাণশ্রমিক

কিস্তির টাকা জোগাড় করতে কানের দুল ছিনতাই করতে গিয়ে শ্বাসরোধ করে সৌদি প্রবাসী স্ত্রী রিনা আক্তারকে হত্যা করেছেন একই গ্রামের নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফেনীর পুলিশ সুপার উক্য সিং সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন।

অপর দিকে শুক্রবার (১৫ মে) বিকেল ৫টায় শিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খোরশেদ আলমের খাস কামরায় হত্যাকাণ্ডের একমাত্র আসামি সাইফুল ইসলাম আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

সাইফুল ইসলাম (২৯) শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলীর ছোসনা গ্রামের আবুল খায়ের ছেলে।

বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে কিস্তির টাকা পরিশোধের জন্য স্থানীয় ব্র্যাক ব্যাংকের লোকজন তার বাড়িতে গিয়ে তাকে অপমান-অপদস্থ করেন। এরপর সে কিস্তির টাকা পরিশোধের জন্য ব্যাকুল হয়ে পড়েন। এরপর সাইফুল ইসলাম পরিকল্পনা করেন তার মালিকের কানের স্বর্ণের দুল ছিনতাই করে বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করবেন।

ঘটনার দিন মঙ্গলবার বিকেলে সৌদি প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৪০) তাদের কাজ দেখতে নির্মাণাধীন বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে সাইফুল ইসলাম রিনা আক্তারের গলা পেঁচিয়ে ধরে এরপর কানে থাকা দুটি দুল ছিনিয়ে নেয়। এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।  ঘটনাস্থলেই সে মারা যায়। তারপর সাইফুল ইসলাম রিনা আক্তারের লাশ বালু চাপা দিয়ে গুম করার চেষ্টা করে। 

এক পর্যায়ের সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে মোহাম্মদ আলী বাজারে ছিনিয়ে নেওয়া ১ আনা ৪ রক্তি ওজনের স্বর্ণের এক জোড়া কানের দুল মোহাম্মদ আলী বাজার লোকনাথ স্বর্ণ দোকানে ১৫ হাজার টাকা বিক্রি করে চট্টগ্রামে পালিয়ে যায়।

প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চৌকস একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রামের বায়োজিদ এলাকায় একটি বাসা থেকে সকালের দিকে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের ছোসনা এলাকায় এক সৌদি প্রবাসী মানিক মিয়ার স্ত্রীকে হত্যা করে লাশ তারই নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের বালুর নিচে পুঁতে রাখেন। ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে গেল বুধবার নামাজের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে। 

নৃশংস এই ঘটনায় তার বড় ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত রিনা আক্তার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মানিক মিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow