কুকুর অপসারণের ‘বিভ্রান্তিকর তথ্যের’ প্রতিবাদ ডিএসসিসির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীদের পরিচয়ে পথকুকুর তুলে নেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে, তা ‘সত্য নয়’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ মে) সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ‘গুজব সৃষ্টিকারীর’ বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীকে যে কোনো ধরনের জনদুর্ভোগ এবং ‘পাবলিক নুইসেন্স’ থেকে রক্ষা করা সিটি করপোরেশনের একটি অন্যতম মৌলিক ও আইনি দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটির কোনো এলাকায় পাগলা কুকুরের উপদ্রব দেখা দিলে কিংবা কুকুরের কামড়ে সাধারণ মানুষ (বিশেষ করে শিশু ও পথচারী) আহত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে, জননিরাপত্তার স্বার্থে করপোরেশন সেখানে তাৎক্ষণিক ও নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করে। জনস্বার্থে এ ধরনের অসুস্থ বা আক্রমণাত্মক কুকুরগুলোকে সংগ্রহ করে ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক উপায়ে বন্ধ্যাকরণ এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের আওতায় আনা হয়, যাতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি না থাকে। চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকার দক্ষিণে সিটি করপোরেশন কুকুর ‘তুলে নিয়ে’ যাচ্ছে এবং ‘ইন

কুকুর অপসারণের ‘বিভ্রান্তিকর তথ্যের’ প্রতিবাদ ডিএসসিসির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীদের পরিচয়ে পথকুকুর তুলে নেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে, তা ‘সত্য নয়’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ‘গুজব সৃষ্টিকারীর’ বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীকে যে কোনো ধরনের জনদুর্ভোগ এবং ‘পাবলিক নুইসেন্স’ থেকে রক্ষা করা সিটি করপোরেশনের একটি অন্যতম মৌলিক ও আইনি দায়িত্ব।

ঢাকা দক্ষিণ সিটির কোনো এলাকায় পাগলা কুকুরের উপদ্রব দেখা দিলে কিংবা কুকুরের কামড়ে সাধারণ মানুষ (বিশেষ করে শিশু ও পথচারী) আহত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে, জননিরাপত্তার স্বার্থে করপোরেশন সেখানে তাৎক্ষণিক ও নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করে।

জনস্বার্থে এ ধরনের অসুস্থ বা আক্রমণাত্মক কুকুরগুলোকে সংগ্রহ করে ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক উপায়ে বন্ধ্যাকরণ এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের আওতায় আনা হয়, যাতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি না থাকে। চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঢাকার দক্ষিণে সিটি করপোরেশন কুকুর ‘তুলে নিয়ে’ যাচ্ছে এবং ‘ইনজেকশন দিয়ে অজ্ঞান করে অন্যত্র ফেলে দিচ্ছে’ বলে গত কয়েক দিন ধরেই ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে।

ফেসবুকে আসা একটি ছবিতে দেখা যায়, কোনো এক গলিতে একটি ভ্যান যাচ্ছে, যার ওপর কয়েকটি কুকুরের দেহ রয়েছে। অনেকে এসব পোস্ট শেয়ার করে সিটি করপোরেশনের সমালোচনাও করছেন।

বিষয়টি অস্বীকার করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কোনো অবস্থাতেই কুকুর নিধন বা প্রাণীর প্রতি অমানবিক আচরণ সমর্থন করে না। বরং প্রাণিসম্পদ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবেশের ভারসাম্য ও জননিরাপত্তা নিশ্চিত করতে করপোরেশন সম্পূর্ণ বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতি অনুসরণ করে।

সিটি করপোরেশনের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন করতে’ একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ ছড়াচ্ছে বলে দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, এই অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হচ্ছে এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, নগরবাসীকে বিভ্রান্ত না হতে এবং গণমাধ্যমসহ সচেতন নাগরিকদের সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow