কুকুরের ধাওয়ায় বাড়ির উঠানে হরিণ

বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে বাড়ির উঠানে চলে এসেছে হরিণ। পরে খবর পেয়ে বনবিভাগের লোকজন হরিণটিকে উদ্ধার করে। সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটার কাছাকাছি সুন্দরবন হওয়ায় ধারণা করা হচ্ছে, হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে অথবা কোনো চোরাকারবারির কাছ থেকে ছুটে এসে এটি এলাকায় ঢুকে পড়তে পারে। স্থানীয় যুবক আসাদুল বলেন, আমি ফসলের মাঠে কাজ করার সময় দূর থেকে কয়েকটি কুকুরের তাড়া খেয়ে হরিণটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। সেখান থেকে ছাড়িয়ে দিলে হরিণটি মোস্তফা ফরাজির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, হরিণটি কোথা থেকে এসেছে তা বলতে পারছি না। কুকুরের তাড়া খেয়ে এটি আমার বাড়িতে চলে আসে। পরে আমি তাৎক্ষণিকভাবে বনবিভাগ ও স্থানীয়দের খবর দিই। এরপর বনবিভাগ এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়। জ্ঞানপাড়া বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসু

কুকুরের ধাওয়ায় বাড়ির উঠানে হরিণ
বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে বাড়ির উঠানে চলে এসেছে হরিণ। পরে খবর পেয়ে বনবিভাগের লোকজন হরিণটিকে উদ্ধার করে। সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটার কাছাকাছি সুন্দরবন হওয়ায় ধারণা করা হচ্ছে, হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে অথবা কোনো চোরাকারবারির কাছ থেকে ছুটে এসে এটি এলাকায় ঢুকে পড়তে পারে। স্থানীয় যুবক আসাদুল বলেন, আমি ফসলের মাঠে কাজ করার সময় দূর থেকে কয়েকটি কুকুরের তাড়া খেয়ে হরিণটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। সেখান থেকে ছাড়িয়ে দিলে হরিণটি মোস্তফা ফরাজির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, হরিণটি কোথা থেকে এসেছে তা বলতে পারছি না। কুকুরের তাড়া খেয়ে এটি আমার বাড়িতে চলে আসে। পরে আমি তাৎক্ষণিকভাবে বনবিভাগ ও স্থানীয়দের খবর দিই। এরপর বনবিভাগ এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়। জ্ঞানপাড়া বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow