কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: প্রশাসনকে এমপি ফরিদা

কুষ্টিয়ার কুমারখালী-খোকসা এলাকায় দায়িত্ব পালন করতে হলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে বলে প্রশাসনকে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (কুষ্টিয়া-২, ৩, ৪) মোছা. ফরিদা ইয়াসমিন।  তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন হলে তা সহ্য করা হবে না এবং সহযোগিতা না পেলে প্রশাসনের বিরুদ্ধে রিপোর্ট করা হবে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী জেলা পরিষদ ডাকবাংলোয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি ফরিদা ইয়াসমিন বলেন, আমাকে বাধ্য করবেন না। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আমি রিপোর্ট করতে বাধ্য হবো।  পুলিশ প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, এই অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে। কুমারখালী-খোকসায় চাকরি করতে হলে বিএনপির নেতাকর্মীদের কথা শুনতে হবে। বিভেদ সৃষ্টি করবেন না। তিনি আরও বলেন, এই কুমারখালী-খোকসায় যদি থাকতে হয়, তাহলে এখানকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো প্রশাসনকে আমরা বলব না যে আপনি কারও ফেভারে কাজ করবেন; আপনি জনগণের সঙ্গে থাকবেন, জনগণের ভালো-মন্দ চিন্

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: প্রশাসনকে এমপি ফরিদা

কুষ্টিয়ার কুমারখালী-খোকসা এলাকায় দায়িত্ব পালন করতে হলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে বলে প্রশাসনকে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (কুষ্টিয়া-২, ৩, ৪) মোছা. ফরিদা ইয়াসমিন। 

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন হলে তা সহ্য করা হবে না এবং সহযোগিতা না পেলে প্রশাসনের বিরুদ্ধে রিপোর্ট করা হবে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী জেলা পরিষদ ডাকবাংলোয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফরিদা ইয়াসমিন বলেন, আমাকে বাধ্য করবেন না। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আমি রিপোর্ট করতে বাধ্য হবো। 

পুলিশ প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, এই অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে। কুমারখালী-খোকসায় চাকরি করতে হলে বিএনপির নেতাকর্মীদের কথা শুনতে হবে। বিভেদ সৃষ্টি করবেন না।

তিনি আরও বলেন, এই কুমারখালী-খোকসায় যদি থাকতে হয়, তাহলে এখানকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো প্রশাসনকে আমরা বলব না যে আপনি কারও ফেভারে কাজ করবেন; আপনি জনগণের সঙ্গে থাকবেন, জনগণের ভালো-মন্দ চিন্তা করবেন।

কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে।

সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow