কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দেওয়া সেই কেন্দ্র পরিবর্তন
তিন ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লা নগরীর রাস্তা-ঘাট ডুবে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। কোমরসমান পানি ঠেলে ভেজা কাপড়ে নৌকায় চড়ে পরীক্ষায় অংশ নেন ছাত্র-ছাত্রীরা। তাদের ভোগান্তির কথা বিবেচনা করে কুমিল্লা নগরীর সেই কেন্দ্রটি পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। সোমবার (১৩ জুলাই) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, ব্যবসা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্র অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আগামী পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজকেন্দ্রের পরীক্ষার্থীরা নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবে। পরবর্তীতে অন্যান্য পরীক্ষার জন্য যে সিদ্ধান্ত হয়, সেটি আবারও জানিয়ে দেওয়া হবে।’ কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিভারী বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। এর মধ্যে কুমিল্লা সরকার
তিন ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লা নগরীর রাস্তা-ঘাট ডুবে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। কোমরসমান পানি ঠেলে ভেজা কাপড়ে নৌকায় চড়ে পরীক্ষায় অংশ নেন ছাত্র-ছাত্রীরা। তাদের ভোগান্তির কথা বিবেচনা করে কুমিল্লা নগরীর সেই কেন্দ্রটি পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড।
সোমবার (১৩ জুলাই) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, ব্যবসা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্র অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আগামী পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজকেন্দ্রের পরীক্ষার্থীরা নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবে। পরবর্তীতে অন্যান্য পরীক্ষার জন্য যে সিদ্ধান্ত হয়, সেটি আবারও জানিয়ে দেওয়া হবে।’
কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিভারী বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। এর মধ্যে কুমিল্লা সরকারি মহিলা কলেজকেন্দ্রের পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি নৌকা ও দুটি ভ্যানের ব্যবস্থা করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তীবরানি বলেন, ‘যখন পরীক্ষা শুরু হচ্ছিল তখন বৃষ্টিও হচ্ছিল। কুমিল্লা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে প্রচুর পানি জমে যায়। ফলে পরীক্ষার্থীদের আসতে দেরি হয়ে যায়। এ কারণে আমাদের কেন্দ্রে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে ৩০ মিনিট বেশি পরীক্ষা নিয়েছি।’
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, দ্রুততম সময়ের মধ্যে পানি অপসারণের জন্য করপোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
জাহিদ পাটোয়ারী/এসআর
What's Your Reaction?
