কুমিল্লায় সাড়ে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স উদ্ধার 

কুমিল্লায় সাড়ে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স উদ্ধার হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায়একটি যানবাহনসহ সাড়ে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। রোববার (৮ মার্চ) ভোরে কুমিল্লা সীমান্তবর্তী কটকবাজার এলাকা থেকে উদ্ধার করেছে। রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার (৮ মার্চ) ভোর ৫টায় ঘটিকায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন কটকবাজার পোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ৫ কিঃ মিঃ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঘলটুলী নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১টি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। যার সর্বমোট আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫৫ হাজা ৬শ টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক কাস্ট

কুমিল্লায় সাড়ে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স উদ্ধার 

কুমিল্লায় সাড়ে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স উদ্ধার হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায়একটি যানবাহনসহ সাড়ে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

রোববার (৮ মার্চ) ভোরে কুমিল্লা সীমান্তবর্তী কটকবাজার এলাকা থেকে উদ্ধার করেছে। রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার (৮ মার্চ) ভোর ৫টায় ঘটিকায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন কটকবাজার পোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে সীমান্তের ৫ কিঃ মিঃ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঘলটুলী নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১টি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। যার সর্বমোট আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫৫ হাজা ৬শ টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow